অপরাধজাতীয়ঢাকা

দুর্নীতির তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে মারধোর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দুর্নীতির তথ্য অনুসন্ধানে যাওয়ায় সাভারে কয়েকজন সাংবাদিককে চেয়ার উঁচু করে মারধরের হুমকি ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ঘটনাটি নিয়ে একটি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সুগন্ধা হাউজিংয়ের ভেতরে উপজেলা সেটেলমেন্ট অফিসে এ ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্তরা হলেন- পেশকার মো. শফিক, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার মো. সাইফুল ইসলাম ও সহকারী সেটেলমেন্ট অফিসার সোহেল আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরের সুগন্ধা হাউজিংয়ের ভেতরে উপজেলা সেটেলমেন্ট অফিসে দুর্নীতির তথ্য অনুসন্ধানে যান দেশ টিভির সাংবাদিক ইমন, বিজয় টিভির সাংবাদিক শরীফ শেখ, জাহিদুল ইসলামসহ আরও কয়েকজন।

এসময় কয়েকজন দালাল তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সেটেলমেন্ট অফিসের পেশকার শফিক চেয়ার উঁচু করে সাংবাদিকদের মারধরের হুমকি দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button