প্রাকৃতিক দুর্যোগবিশ্ব সংবাদ

ভূমিকম্পে কাঁপলো কাবুল

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর শেয়ার করা তথ্য অনুসারে, স্থানীয় সময় বুধবার ভোরে আফগানিস্তানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আফগানিস্তানে ভূমিকম্পের তথ্য জনায় এনসিএস। জানা গেছে, কাবুলের উত্তর-পূর্বে ১৫০ কিলোমিটার গভীরে এই কম্পন রেকর্ড করা হয়।

এর আগে, মঙ্গলবার দুপুর ১টা ১৭ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। একইদিন দুপুর ২টা ৩৬ মিনিটে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা মূলত আফটারশকের আশঙ্কাই বাড়িয়ে দিয়েছে।

রেড ক্রসের মতে, আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প হয়, বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলে, যা উচ্চ ভূমিকম্পের জন্য পরিচিত।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button