জাতীয়জাতীয় নাগরিক পার্টিনির্বাচনরাজনীতি

সিলেট ৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর মধ্যে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। গতকাল বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব নাম ঘোষণা করেন।

সিলেট বিভাগের পাঁচ আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনে দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, সিলেট-৩ আসনে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী মো: রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এবং হবিগঞ্জ-৪ আসনে জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button