জাতীয়
সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

ছবি: সংগৃহীত
সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, সুদানের আবেইতে সন্ত্রাসীরা জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালালে বাংলাদেশ কন্টিনজেন্টের সদস্যরা হতাহতের শিকার হন।
হামলায় ৬ জন শান্তিরক্ষী প্রাণ হারান এবং ৮ জন আহত হন। এদিকে, সংশ্লিষ্ট এলাকায় এখনও সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী তথ্য পাওয়া গেলে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





