
খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের উদ্যোগ্যে পানছড়ি সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাবুরাপাড়া অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে দুই শতাদিক স্থানীয় গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।
শীতবস্ত্র বিতরণ কালে সেক্টর কমান্ডার বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় ৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), উপ-অধিনায়ক মেজর এস এম নুরুল কায়েশ, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগন, স্থানীয় জন প্রতিনিধি, হেডম্যান, কারবারি উপকারভোগীগন উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সকলে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিনিধি/ খাগড়াছড়ি





