হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

আততায়ীর গুলিতে ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ শোক প্রকাশ করে।

বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

Exit mobile version