জাতীয়নির্বাচনবাংলাদেশ

যে আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে বড় একটি ধাপ সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য এরইমধ্যে অনলাইনে আবেদন করেছেন তিনি। পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করেছেন।

শনিবার তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন। তিনি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশানের ভোটার হচ্ছেন বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনরে (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। তাদের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button