জাতীয়নির্বাচনবাংলাদেশ

নেত্রকোণায় লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা – ৪ আসন মদন- মোহনগঞ্জ – খালিয়াজুরী থেকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন পত্র দাখিলের সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র দাখিলের পরে তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button