জাতীয়নির্বাচন

ঢাকা-৩ আসনে ৮ জনের মনোনয়ন বাতিল

ঢাকা-৩ আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুকসহ আটজনের মনোনয়ন বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম।

বাতিল হওয়া বাকি সাতজন স্বতন্ত্র প্রার্থী।

জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুকের মনোনয়ন বাতিল হয় ৩ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোজাদ্দেদ আলী বাবু ও মোহাম্মদ রিয়াজ উদ্দিনের মনোনয়ন বাতিল হয় ঋণখেলাপের কারণে। স্বতন্ত্র প্রার্থী রেজাউল কবির পল, নাজিম উদ্দিন মাস্টার, পারুল মোল্লা, মনির হোসেনসহ ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার কারণে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button