জাতীয়নির্বাচনবাংলাদেশ

ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

শনিবার দুপুর ১২টার দিকে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর দুপুরে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইশরাক হোসেন বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ অত্যন্ত ভালো।

নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দল গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশ নেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button