অপরাধজাতীয়

মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে যে বার্তা দিলেন সালাহউদ্দিন আহমদ

সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মুসাব্বিরের পরিবারকে সমবেদনা জানিয়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছি। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না– সেরকম কোনো শক্তি এর পেছনে আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ জাতীয় ঘটনার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইলেও তারা সফল হবে না, জনগণ তা প্রতিহত করবে।

‘এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য সরকারকে আগাম প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।

গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুসাব্বিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button