জাতীয়বাংলাদেশব্রাহ্মণবাড়িয়া

ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ফার্মেসিতে বসে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখার দায়ে নারায়ণ পাল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল আলম রিজভী জানান, নারায়ণ পাল দীর্ঘদিন ধরে তন্তর বাজারে নয়ন ফার্মেসির দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে নয়ন ফার্মেসিতে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তিনি নিজে সিরিয়াল সহকারে রোগী দেখছিলেন। তিনি এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখছিলেন।

তিনি জানান, তার পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোনো সনদপত্রই ছিল না। এ সময় নারায়ণ পাল স্বীকার করেন যে তার কোনো সনদ নেই। পরে মিথ্যা টাইটেল ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নারায়ণ চন্দ্র পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button