অন্যান্য দলজাতীয়বাংলাদেশরাজনীতি

জাতীয়তাবাদী সমমনাজোটের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সমমনাজোটের নেতারা। বুধবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে তারেক রহমান সমমনাজোটের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের খোঁজ-খবর নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সমমনাজোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা, সাম‍্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশর ন‍্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, এনডিপি’র চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল ও এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button