জাতীয়বাংলাদেশবাংলাদেশ জামায়াতে ইসলামীবিএনপিরাজনীতিলালমনিরহাট

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১০

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী গণসংযোগে ভোট চাওয়ার দ্বন্দ্বে বিএনপি ও জামায়াত কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা বাজারের পার্শ্ববর্তী কসাইটারি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, হাতিবান্ধা উপজেলার কসাইটারি এলাকায় একইসময়ে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি ও জামায়াতের কর্মীরা। এ সময় ভোট চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ কর্মী আহত হয়েছেন। এ সময় উত্তেজিত কর্মীরা রাস্তায় থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, নির্বাচনি প্রচারণার সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button