জাতীয়টাঙ্গাইলনির্বাচন

তালা মার্কা মানে মানুষের নিরাপত্তার প্রতীক -কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

জুয়েল রানা

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, এলাকার বেকারত্ব দূর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হোক এটাই আমি চাই। এমপি হতে পারি বা না পারি, নিজ উদ্যোগ ও নিজ খরচে মধুপুর ও ধনবাড়ী এলাকায় কর্মসংস্থানমূলক কার্যক্রম চালু করব।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৭ নং আলোকদিয়া ইউনিয়নের রানিয়াত রানিয়াত ভাঙ্গা বাসস্ট্যান্ড কর্মী ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, টাঙ্গাইল-১ আসনে একটি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।

তিনি উল্লেখ করেন, শুধু শিক্ষিত বেকার তৈরি করলে চলবে না, প্রয়োজন বাস্তবভিত্তিক ও কর্মমুখী দক্ষতা। কারিগরি শিক্ষার মাধ্যমেই তরুণদের স্বাবলম্বী করা সম্ভব।

এ সময় তিনি তার প্রতীক সম্পর্কে বলেন, তালা মার্কা নিরাপত্তার প্রতীক। আর আমার তারা মার্কার চাবি কার কাছে? সেই চাবি আমাদের মা-বোনদের হাতেই রয়েছে।

গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button