কক্সবাজারজাতীয়

মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ড. হামিদুর রহমান আযাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল।

শনিবার (৩১ জানুয়ারি) মহেশখালী উপজেলা জামায়াত অফিসের হল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ড. হামিদুর রহমান আযাদ চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে তার ভাবনা এবং মহেশখালী–কুতুবদিয়া এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে তিনি সেগুলোর উত্তর দেন এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় মহেশখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button