
ফাহাদ মোল্লা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবী দল (বিএনপি)-এর সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-৭ আসনের অন্তর্গত ২৯ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-৭ আসনের মনোনীত জননেতা আলহাজ্ব হামিদুর রহমান হামিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সদস্য ও চকবাজার থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হাজী মোঃ শহিদুল ইসলাম বাবুল।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি আধুনিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ঢাকা গড়ে তুলতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তারা ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে ২৯ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
২৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী মোঃ আব্দুস সামাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ সেলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ও চকবাজার থানা বিএনপি’র সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। সভায় ২৯ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।





