ঢাকারাজধানীস্বাস্থ্য ও চিকিৎসা

কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন ডা. জুবাইদা রহমানের

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী। গতকাল সোমবার দুপুরে কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মাসব্যাপী এই ক্যাম্পের আয়োজন করেছে।

এদিন ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী ইসিজি, ব্লাডসুগার বিনামূল্যে পরীক্ষা করা হয়। এ ছাড়া ক্যাম্প থেকে স্থানীয়দের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

এ সময় ডা. জুবাইদা রহমান কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন। অন্যদের মধ্যে এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন।

পরে জুবাইদা রহমান ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ (জেডআরএফ) কার্যালয়ে যান। সেখানে তিনি নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিশেষায়িত মেডিক্যাল ক্যাম্পের সমন্বয়ক ডা. জিয়াউল করিম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button