আওয়ামী লীগকক্সবাজারজাতীয়নির্বাচন

নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মনছুর আলম মুন্না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে যুবলীগের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তি উখিয়া উপজেলার পাগলীর বিল এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন (৩২)। তিনি স্থানীয়ভাবে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও অভিযোগ রয়েছে।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বোরহান উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে নাশকতার পরিকল্পনা, মাদক কারবার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার, অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত পাওয়া গেছে বলে জানানো হয়।

আটক বোরহান উদ্দিন উখিয়া উপজেলার ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার পিতা মৃত আলী আহমেদ চৌধুরী এবং মাতা শাহানা আক্তার। তিনি পাগলীর বিল মেম্বার বাড়ি এলাকার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক হওয়ার পর মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে খালাস পাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন বোরহান উদ্দিন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নাশকতাকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button