আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীখাগড়াছড়িজাতীয়

বাঘাইছড়ির দুর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

মোঃ আসিফ ইসলাম সাইফ


‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি জেলার ২৯৯ নম্বর আসনের বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী ৬টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী জনবল ও সরঞ্জাম নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদা লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোন ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আকাশপথে সরঞ্জাম পরিবহন করা হচ্ছে।

‎তিনি আরও জানান, উপজেলার মোট ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে এই ৬টি দুর্গম কেন্দ্রে জনবল ও ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম আনা-নেওয়ার কাজে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এ কাজে সার্বিক সহযোগিতা করছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব কেন্দ্রে সরাসরি পৌঁছানোর মতো কোনো সড়ক বা নৌপথ নেই। ফলে ভোটগ্রহণের কয়েক দিন আগেই নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রয়োজনীয় সরঞ্জাম হেলিকপ্টারের মাধ্যমে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button