খুলনারাজনীতি

আওয়ামী লীগ অফিস খুলে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা

দেড় বছর পরিত্যক্ত থাকার পর

দেড় বছর পরিত্যক্ত থাকার পর খুলনা মহানগর আওয়ামী লীগ অফিস খুলে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা কিছু সময় সেখানে অবস্থান করেন। পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা সদর থানার শঙ্খ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়টির তালা খুলেন দলটির নেতাকর্মীরা। তারা অফিস রুমের সামনের খোলা চত্বরে মেইন রোড সংলগ্ন অংশের খুঁটিতে একটি জাতীয় পতাকা টানান। পরে কার্যালয়টিতে তালা লাগিয়ে তারা চলে যান।

এদিকে খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি খোলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় রাশেদ সরদার, জাহাঙ্গীর হোসেনও উপস্থিত ছিলেন।

তারা আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের শেষ লগ্নে ৪ ও ৫ আগস্ট খুলনার বিক্ষুব্ধ ছাত্র-জনতা আরও অনেক প্রতিষ্ঠান ও ভবনের মতো এই অফিসটিও ভেঙে তছনছ করে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে সময় থেকে অফিসটি পরিত্যক্ত ছিল।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ হামিম রাহাত এশিয়া পোস্টকে বলেন, নির্বাচন শেষ হওয়ার দুদিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। সংগঠনটি আদালতের নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ। সব ধরনের রাজনৈতিক তৎপরতা স্থগিত।

আওয়ামী লীগ অফিস খুলে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা
আওয়ামী লীগ অফিস খুলে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা

তিনি আরও বলেন, এই দুঃসাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারও ইন্ধন আছে। নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ার দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button