আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকক্সবাজারজাতীয়

বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়নের অভিযানে ৮ কোটি ১০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

হাফিজুর রহমান খান

কক্সবাজারের উখিয়ায় সিএনজি ও মোটরসাইকেলযোগে ইয়াবা পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া ব্যাটালিয়ন। অভিযানে প্রায় ৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে জড়িত পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি ও একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালকরা দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া যানবাহন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় মাদক পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান আরও জোরদার করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button