কক্সবাজার

ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলামের আদালতে আত্মসমর্পণ কারাগারে প্রেরণ

হাফিজুর রহমান খান

কক্সবাজারের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সেন্টমার্টিন এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button