নরসিংদী

নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবিতে জকসুর বিক্ষোভ মিছিল

ফাহাদ মোল্লা

নরসিংদীসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। আজ (শুক্রবার) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর যে নির্যাতনের ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button