
মোঃ জুম্মান হোসেনঃ
বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের প্রতি থাকবে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম মুক্ত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। ইফতারে আগে দোয়া কবুলের পূর্ব মুহুর্তে সেই অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন।
শুক্রবার যশোর জেলা বিএনপি আয়োজিত সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আমাদের রাজনৈতিক অঙ্গীকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগে শুরু হচ্ছে ইনশাল্লাহ । মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্ম গুরুদের সম্মানি ভাতা প্রদানের অঙ্গীকার পবিত্র ঈদুল ফিতরের আগেই শুরু হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরকে উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা করবো। যার ধারাবাহিকতায় আগামীতে সকল জায়গায় কর্মসূচি বিস্তৃতি হবে এবং অন্য ধর্ম গুরুরাও এই সুযোগের আওতায় আসবে। আমরা জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাদের কাছে দেওয়া ওয়াদা রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত আমরা প্রথম মিটিয়ে গ্রহণ করেছি।
তিনি বলেন, আমার রাজনৈতিক অঙ্গীকার যশোরবাসীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে চাই। আগামী বর্ষা মৌসুমে ৫০ শতাংশ লাঘব করবো। যশোর মাদক, সন্ত্রাস কিশোর গ্যাং মুক্ত করতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে যথাযথ নির্দেশনা দিয়েছি। আমি জেলা বিভিন্ন শ্রেণীর পাশের মানুষের কাছে সমর্থন প্রত্যাশী করেছি। দীর্ঘ দিন অব্যবস্থাপনার কারণে সড়ক এবং গ্রামীণ অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে। এই উন্নয়নে কাজ শুরুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সরকারের প্রথম ১৮০ দিন পর আপনারা (জনগণ) কাঙ্খিত পরিবর্তন দেখতে পাবেন





