জাতীয়যশোর

বাঘারপাড়ায় সড়কে ঝরল প্রাণ: ট্রাকের ধাক্কায় শ্যালক নিহত, দুলাভাই গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুলাভাই গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে উপজেলার পলিরহাট ও কদমতলার মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে থেকে জানা গেছে।

ঘটনাস্থলে নিহত রুহুল আমিন (৫০) বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। আহত শওকত মুন্সি মাগুরার শালিখা উপজেলার চৈত্রবাড়িয়া গ্রামের ইছাহাক মুন্সির ছেলে। তারা সম্পর্কে চাচাতো শ্যালক-দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে থেকে আরো জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ শেষে রুহুল আমিন ও শওকত মুন্সি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পলিরহাট ও কদমতলার মাঝামাঝি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রুহুল আমিনের মৃত্যু হয়।

গুরুতর আহত শওকত মুন্সিকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানা ও খাজুরা পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button