বিশ্ব সংবাদ
এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সেনাবাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।
এর আগে ইরান নিশ্চিত করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুরের মৃত্যুর খবর।
ইরনা আরও জানায়, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন; তাদের নাম পরে ঘোষণা করা হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।





