ফ্যামিলি কার্ড নিয়ে দালালের ফাঁদে পা না দেয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ফ্যামিলি কার্ডের নামে কোনো দালালের প্রলোভনে পা না দিতে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১ মার্চ) দুপুরে কড়াইল বস্তি পরিদর্শন শেষে তিনি এই সতর্ক করেন।

মীর শাহে আলম বলেছেন, আগামী ১০ মার্চ কড়াইল বস্তিসহ দেশের ১৪টি স্থানে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। যারা ফ্যামিলি কার্ড পাবেন, তাদের ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার বা ব্যাংক একাউন্ট নাম্বার নেয়া হবে। মাসের ১-৭ তারিখের মধ্যে একাউন্টে টাকা ঢুকে যাবে।

এ সময় কড়াইল বস্তি এলাকার মশক নিধন, খাল খননসহ একাধিক প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক শফিকুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব প্রতিশ্রুতি ছিল, সেসব বাস্তবায়নে কাজ করব।

Exit mobile version