অপরাধ

মোংলায় খাল দখলের অভিযোগ

মোংলা প্রতিনিধি

মোংলায় সরকারি খাল দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ডের কুমারখালী বাজার সংলগ্ন সরকারি খালের জমি দখল করে রাতের আঁধারে পিলার স্থাপনের কাজ চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ গাজী মাইনুল ইসলাম মনু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, দখলদারদের কাছে জমির কাগজপত্র দেখতে চাইলে তারা এলাকাবাসীকে নানাভাবে হুমকি দিচ্ছে। খালের অস্তিত্ব রক্ষায় এবং জলাবদ্ধতা এড়াতে স্থানীয় সুশীল সমাজ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত বাবু মুঠোফোনে জানায়, আমি কোন খালের জমি দখল করি নাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, ইতিমধ্যে চলমান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তির যদি কোন দলিলিক প্রমাণ থাকে তাহলে কাগজপত্র অনুযায়ী যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button