অপরাধ

যশোরে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

মোঃ জুম্মান হোসেন

যশোরে এক মোটর পার্টস ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও অজ্ঞান করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ রোববার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের পেছনের নির্জন সড়কে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম আশিক হোসেন (২৭)। তিনি শহরের বকচর হুশতলা এলাকার বাসিন্দা এবং আর এন রোডের একজন মোটর পার্টস ব্যবসায়ী। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে আশিক হোসেন কাজ শেষে শেখহাটি বাবলাতলা কমার্শিয়াল কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে কেন্দ্রীয় কারাগারের পেছনের একটি নির্জন পাকা সড়কে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তার কাছে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মারধরের কারণে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আশিকের পরিবারের সদস্যরা জানান, ছিনতাই হওয়া টাকাগুলো ব্যবসার লেনদেনের জন্য তার কাছে ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button