আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীবিএনপি

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: ১৫ লাখ টাকার চুক্তিতে কিলিং মিশন, আটক ১

 মোঃ জুম্মান যশোর |

যশোরে শংকরপুর বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার অন্যতম সহযোগী ও আলোচিত সন্ত্রাসী মনিরুল ইসলামকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আলমগীর হোসেনকে দুনিয়া থেকে সরাতে নিজ মেয়ের জামাতা পরশ মাধ্যমে মাধ্যমে ১৫ লাখ টাকার চুক্তি হয়েছিলো।

শনিবার রাতে যশোর শহরের ঝুমঝুমপুর মাস্টারপাড়া এলাকা থেকে মনিরুলকে আটক করা হয়। তিনি শহরের ষষ্ঠীতলা এলাকার আব্দুল খালেকের ছেলে। পুলিশ জানিয়েছে, মনিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button