যশোরে কিশোর গ্যাং সদস্য তানভীর তান চাকু আটক

মোঃ জুম্মান হোসেনঃ যশোর
যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তানভীর হোসেন তান (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।
পুলিশ জানায়, আটক তানভীর যশোর সদর উপজেলার পুলেরহাট বেয়ারবাড়ী গ্রামের আসলাম বাবুর ছেলে। সে সক্রিয় গ্যাং এর সদস্য অভিযানের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শুভ কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চাঁচড়া চেকপোস্ট মোড়ে কয়েকজন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তানভীরকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন—একই এলাকার সিরাজুল দফাদারের ছেলে নাজমুল, বাবুলের ছেলে স্বপ্ন, আব্দুল্লাহর ছেলে শহিদুল্লাহ এবং মন্ডলগাতী গ্রামের নুরুজ্জামান।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি







