জাতীয়

মহেশখালীতে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাফিজুর রহমান খান,

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট হামিদুল হক। প্রধান বক্তা ছিলেন আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মহেশখালী উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক শাহেদ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মহেশখালী উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মালেক। সঞ্চালনায় ছিলেন কোস্ট ফাউন্ডেশনের মহেশখালী ও বদরখালী এলাকার এরিয়া ম্যানেজার শাহাদাত হোসেন রিপন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইছহাক মিয়া ফরিদ, নাজমুল সাদাত শাওন (শাখা ব্যবস্থাপক, কৃষি ব্যাংক, বড় মহেশখালী), মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ সাইদী, শামসুল আলম, জিয়া উদ্দিন কামাল, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম (আহ্বায়ক, মৎসজীবী দল), সাবেক কমিশনার আবু জাফর, নুরুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা রমজান মাসের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সমাজকল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button