জাতীয়

যশোরে ঝুমঝুমপুরে অসুস্থতাজনিত কষ্টে বাউল সাধক-কবিরাজের আত্মহত্যা

মোঃ জুম্মান হোসেন
নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ২ নম্বর কলোনীতে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে লিয়াকত আলি (৭০) নামে এক বাউল কবিরাজ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলি ঝুমঝুমপুর ২ নম্বর কলোনী এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে। তিনি কর্মজীবনে বাউল সাধক ও কবিরাজ হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে হেকিমি ও বিভিন্ন বনজ হারবাল ওষুধ বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মঙ্গলবার রাতে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button