পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ।

নানা আয়োজনে পঞ্চগড় জেলায় ফরহাদ হোসেন আজাদের জম্মদিনে অসহায় ও পথচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন যুবদল ও ছাত্রদলের নেতাকীরা।

ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় দুই আসনের সাংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য সচিব।

এ উপলক্ষে বৃহস্পতিবার(১২ মার্চ) বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনের গরীব অসহায় পথচারীদের মাঝে
ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে পৌর যুবদলের সদ্য সাবেক সচিব সদস্য নুর ইসলাম দিপু,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ফজলে রাব্বি এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান,সদ্য সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রুবেল ইসলাম,পৌর ছাত্রদলের তৌহিদ ও পাপ্পু সহ নেতাকর্মীরা উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version