কমলনগরে অসহায়দের পাশে প্রবাসী এরশাদ

লক্ষ্মীপুরের কমলনগরে অসহায় ও ছিন্নমূল নারী-পুরুষদের পাশে দাঁড়িয়েছেন সিঙ্গাপুর প্রবাসী ও তরুণ সমাজসেবক এস এম এরশাদ। পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে নিজের কষ্টার্জিত আয়ের একটি অংশ দিয়ে এসব অসহায়দের মুখে হাঁসি ফোটালেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার ২ নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করেন এরশাদের সহধর্মিণী আফরিন আক্তার। এসময় উপজেলার বিভিন্ন এলাকার ৬৫ জন নারী ও পুরুষের হাতে ঈদ উপহার ও আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
ঈদের আগে এমন সহযোগিতা পেয়ে তারা অত্যন্ত খুশি। প্রবাসে থেকেও এলাকার মানুষের কথা মনে রাখায় তারা এস এম এরশাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরশাদ উপজেলার সাহেবের হাট ইউনিয়নের সাবেক মতিয়ার বাপের বাড়ির আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘসময় ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন। অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রবাসী এস এম এরশাদ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। ঈদ সবার জন্য আনন্দের। এই আনন্দ যেন সামান্যতম হলেও আমার এলাকার অসহায় মা-বাবা ও ভাই-বোনদের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।







