১২০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রেমিট্যান্স যোদ্ধা আবছার কামাল

রবিবার ( ১৫ মার্চ) ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ রেমিট্যান্স যোদ্ধা ঈদ উপহার বিতরণ করেন। জানা যায়, চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল গ্রামের ঘোনাপাড়া, দক্ষিণপাড়া,তিনঘরপাড়া,ভোয়ালিয়াপাড়া, মাঝেরপাড়া,আদর্শপাড়া ও পুর্বপাড়ায় মোট ১২০ টি পরিবারের মাঝে তিনি ঈদ উপহার বিতরণ করেন। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাড়ান তিনি এমনকি জানান স্থানীয়রা।
ইতোপূর্বে তিনি নতুন বছরের শুরুতে নতুন মহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন মহালের বিভিন্ন ক্রীড়া সংগঠনকে খেলাধুলায় অনুপ্রাণিত করতে জার্সি বিতরণ করেন। এলাকার লোকজনের অসুস্থতা ও যে কোন দুর্যোগে পাশে থাকেন এ রেমিট্যান্স যোদ্ধা।
স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম, শাহজাহান,বেলাল আহমেদ সহ অনেকে জানান, অত্র এলাকায় তিনি মানবিক আবছার কামাল নামে পরিচিত। নতুন মহালের সাধারণ মানুষের যেকোন বিপদ-আপদে তিনি পাশে থাকার চেষ্টা করেন।
নতুন মহাল”মেহের আলী ট্রাস্টের “প্রতিষ্টাতা চেয়ারম্যান ,
সৌদি প্রবাসি ব্যবসায়ী আবছার কামাল জানান ,প্রিয় নতুন মহালবাসীর প্রতি আমার পরিবার সবসময় কৃতজ্ঞ। তারা সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন।তাই আসন্ন ঈদ উল ফিতরের আনন্দেকে সবার সাথে ভাগাভাগি করতে আমার এই ছোট চেষ্টা। নতুন মহাল বাসির আনন্দে আমি নিজেও আনন্দিত।







