
ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে দুই সহোদারসহ ৩ শিশু মারা গেছে। নিখোঁজ আছে আরো অন্তত ৭ জন। ঈদের দিন বিকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঈদ উদযাপনে ব্রহ্মপুত্র পাড়ে বেড়াতে আসা থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতুর ওপর ধারণ ক্ষমতার বেশি মানুষ উঠে। ভাসমান সেতুর মাঝে ভেঙে নদে ডুবে বেশ কয়েকজন শিশু। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হচ্ছে- দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের কন্যা মায়া মনি, ঝালুর চরের শের আলীর কন্যা খাদিজা আক্তার ও মোতালেব হোসেন।
উদ্ধার অভিযান এখনো চলছে…





