পেন্টাগনের সংবাদ অফিস বন্ধ করল ট্রাম্প প্রশাসন

পেন্টাগনের ভেতরে থাকা গণমাধ্যমের অফিসগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (ডিপার্টমেন্ট অব ডিফেন্স)। খবর আল জাজিরা, সিবিসি নিউজের।

শুক্রবার ট্রাম্প প্রশাসনের নতুন সংবাদকর্মী অনুমতিপত্র (ক্রেডেনশিয়াল) নীতিমালা বাতিল করে একটি জেলা আদালত। এরপরই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মার্কিন কর্তৃপক্ষ।

গেল বছর নতুন নিয়ম চালু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নীতিতে সংবাদ প্রকাশের জন্য একটি নথিতে স্বাক্ষর করতে হতো সাংবাদিকদের। পেন্টাগনের অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ কিংবা গোপন তথ্য প্রকাশেও ছিলো প্রশাসনিক বাধা।

এটি সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ দাবি করে মামলা করে মার্কিন গণমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’। সম্প্রতি গণমাধ্যমটির এ দাবির পক্ষে রায় দেয় জেলা আদালত।

Exit mobile version