জাতীয়

মধ্যপ্রাচ্য সংকট: এলএনজি সরবরাহে ‘অনিবার্য পরিস্থিতি’ ঘোষণা কাতারের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ‘ফোর্স মজিউর’ বা ‘অনিবার্য পরিস্থিতি’র ঘোষণা দিয়েছে কাতারএনার্জি। খবর আল জাজিরা।

মঙ্গলবার সংস্থাটি তাদের বেশ কিছু দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তির ক্ষেত্রে এ আইনি সুরক্ষা কার্যকর করেছে। এর মধ্যে রয়েছে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো বড় গ্রাহক দেশগুলো।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

‘ফোর্স মজিউর’ (Force Majeure) হলো চুক্তির এমন একটি শর্ত যা কোনো পক্ষকে দুর্যোগ কিংবা যুদ্ধের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তাদের বাধ্যবাধকতা পালন থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ দেয়। সম্প্রতি কুয়েত ও বাহরাইনের পেট্রোলিয়াম কোম্পানিগুলোও তাদের চুক্তির এ ‘ফোর্স মজিউর’ ধারাটি কার্যকর করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকেই বিশ্ব জ্বালানি বাজার চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামো লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা এ অনিশ্চয়তা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button