পঞ্চগড়

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সাইয়্যেদ শান্ত
-পঞ্চগড় প্রতিনিধি :

বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ শনিবার (২৮ মার্চ) সকালে নিজ সংসদীয় আসন পঞ্চগড়-২ বোদা ও দেবিগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন।

শনিবার (২৮ শে মার্চ) সকালের দিকে বোদা দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তিনি। এ সময় তালিকা করে সহায়তার কথা জানান তিনি।

গতকাল (২৭ শে মার্চ) রাত সাড়ে দশটার দিকে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ির টিনের চাল উড়ে যায় এবং সহস্রাধিক গাছপালা ভেঙে পড়েছে। ঝড়ের সময় বৈদ্যুতিক তারে গাছপালা পড়ে সারা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উঠতি ফসল ইরি- ভুট্টা,বাদাম,মরিচ,কুমড়া,পাট,শষা,পটল,করলা, শাকসবজি ক্ষেতের ক্ষতি হয়েছে এবং কলা বাগান ভেঙে মাটিতে নেতিয়ে পড়েছে। আম, লিচু’র গুটি বাতাসে ঝড়ে পড়েছে।

সংবাদ পেয়ে সকাল সাতটার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শনে গিয়ে তাদের ক্ষতির পরিমাণ স্বচক্ষে দেখেন,ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে অতি দ্রুত ক্ষতিগ্রস্তদের নিজ ও সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button