আইন-আদালত

কচুয়ায় অবৈধ জ্বালানি তেল মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা

মো: মুন্না শেখ​: কচুয়া উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট মোকাবিলা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত ১১ টায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাপলা স্টোর নামের একটি জ্বালানি তেলের দোকানে এই অভিযান চালানো হয়। তল্লাশিকালে উক্ত দোকানের গোডাউনে আনুমানিক ২৬০০ লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ব্যবসায়ী কর্তৃক ডিজেল মজুত রাখা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তা বিক্রয় করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

​অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার। এই অপরাধে অভিযুক্ত ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন। স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button