মো: এনামুল ইসলাম: গত ৩০/০৩/২৬ খ্রিঃ তারিখ ময়মনসিংহ রেলওয়ে থানাধীন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুর গামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস এর টিজি পার্টি কর্তৃক ধৃত আসামী ১। মোঃ রিপন (৩৫) পিতা- আলাল মিয়া, সাং- পিঙ্গলহাটি এবং আসামী ০২। মোঃ আনার হোসেন (২৫) পিতা-মৃত আঃ সামাদ, সাং- বসাকপাড়া, উভয় থানা ও জেলা জামালপুর সদর, জামালপুর দ্বয়কে চলন্ত ট্রেনে আখাউড়া স্টেশন থেকে টিজি পার্টি টার্গেট করে সরারচর রেলওয়ে স্টেশন প্রবেশের পর মাদক (০২ কেজি গাঁজা) উদ্ধার সহ দুজনকেই গ্রেফতার করে।
পরবর্তীতে টিজি পার্টি আসামী সহ সময় রাত ২০.৫০ ঘটিকায় কিশোরগঞ্জ স্টেশনে ঢুকলে কিশোরগঞ্জ রেলওয়ে থানাধীন পিএফ পার্টি ও এসআই নিঃ দীপক কুমার রায় এর কাছে উক্ত আসামী দ্বয়কে বুঝাইয়া দেওয়ার সময়, আসামী আনার হোসেন (২৫)কে গুরুতর অসুস্থ অবস্থায় বুঝাইয়া দেন। যাহার ভিডিও চিত্র ধারণ করা হয়।
যার ফলে আসামী আনারকে প্লাটফর্ম থেকেই সরাসরি চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করলে তাকে পুরুষ মেডিসিন বিভাগে চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। অপরদিকে ধৃত আসামী মোঃ রিপনকে থানা হাজতে প্রেরণ করা হয় এবং কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে গণশৌচাগার এর সামনে আলামত ০২ (দুই) কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বাদী এসআই নিঃ দীপক কুমার রায় জব্দ তালিকা মূলে জব্দ করেন ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। এমতাবস্থায়, অদ্য ৩১/০৩/২৬ খ্রিঃ তারিখ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কর্তৃক আসামী মোঃ আনার হোসেন(২৫) এর ছাড়পত্র প্রাপ্ত হয়ে এবং বাদীর এজাহার প্রাপ্তী সাপেক্ষে অত্র থানার মামলা নং-০২, তারিখ ৩১/০৩/২৬খ্রিঃ ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) রুজু করে উক্ত আসামী দ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
