যশোর

যশোরের কাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাফিজ খান আটক

মোঃ জুম্মান হোসেনঃ
যশোর প্রতিনিধি।।

মোঃ জুম্মান হোসেনপ্রতিনিধি: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাফিজ খানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, অভিযোগের ভিত্তিতে হাফিজ খানকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button