জাতীয়

যশোরে বউ আনতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নে পুত্রবধূকে আনতে গিয়ে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে ছোট ও বড় দোগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন ছোট দোগাছিয়া গ্রামের রাকিব (২৬), বাপ্পী (২৬), সিরাজুল গাজী (৫০) ও শাকিব (১৭)। তারা সবাই একই পরিবারের সদস্য। এ ছাড়া অন্য আহত ব্যক্তি হলেন বড় দোগাছিয়া গ্রামের আব্দুর রহমান (২৭)।

স্থানীয়রা জানান, সোমবার রাতে এক পক্ষ অপর পক্ষের বাড়িতে পুত্রবধূকে আনতে গেলে পূর্ববিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। পরে তারা নিজেরাই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button