অর্থ ও বাণিজ্য

জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীর রহস্যজনক মৃত্যু

জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, তামিল টেলিভিশন জগতের পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীর (৩৬) রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। জন্মদিন ও বিবাহবার্ষিকীর প্রাক্কালে তরুণ এই অভিনেত্রীর এমন আকস্মিক প্রয়াণে শোরগোল পড়ে গেছে ভারতের দক্ষিণি বিনোদন অঙ্গনে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী।

তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল তার জন্মদিন এবং ২১ এপ্রিল তার দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। জীবনের বিশেষ দিনগুলো আসার ঠিক আগেই তার এই চলে যাওয়া ভক্তদের ব্যথিত করেছে।

সান টিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে টেলিভিশন পর্দায় অভিষেক ঘটেছিল সুভাষিনীর। ইন্ডাস্ট্রির উদীয়মান এই তারকার অকাল প্রয়াণে সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে চেন্নাই পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button