বিশ্ব সংবাদ

জিএম কাদেরের অভিনন্দন পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। গতকাল সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, শুভেন্দু অধিকারীর এই ঐতিহাসিক নির্বাচনী বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি মনে করেন, এই সাফল্য শুধু ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য নয়, বরং পশ্চিমবঙ্গের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অটল দৃঢ়তা এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমেই শুভেন্দু অধিকারী জনগণের এই বিশাল আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে বার্তায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে জিএম কাদের আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে।

আজ মঙ্গলবা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button