জমিজমার বিরোধে শিবগঞ্জে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা উপজেলার মোকামতলা নতুন উপজেলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।গত সোমবার (১৮ই মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতরা হলেন লক্ষীপুর গ্রামের ইয়াছিন আলী (৩৩), পিতা জামিল উদ্দিন এবং সুমন মোল্লা (৩৫) পিতা মোফাজ্জল হোসেন মোল্লা। তারা সম্পর্কে চাচাতো ভাই ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ইয়াছিন আলী ও সুমন মোল্লার ওপর হামলা চালায়।
তাদের আঘাতে গুরুতর আহত করা হলে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয় বলে জানাগেছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমন মোল্লাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়ার পথে তিনি মারা যান।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের রাহাত মন্ডল (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অপর অভিযুক্ত রাব্বি মন্ডল (২৭) পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান,অভিযুক্তরাও নিহতদের আপন চাচাতো ভাই।শিবগঞ্জ থানা এর অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।







