আশুলিয়া-ধামরাইয়ে ডিবির জালে ৪ মাদক কারবারি: উদ্ধার ৫ হাজার ইয়াবা, হেরোইন ও গুলি

ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৫০ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।
এর মধ্যে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আশুলিয়ার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. দিলদার মিয়া (৩৫) ও মো. সুমন তালুকদার (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।







