রাজনীতি

চরমোনাই পীর: রাষ্ট্র পরিচালনায় রাসুলের নীতি অনুসরণই একমাত্র পথ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবসভ্যতার ইতিহাসের সেরা মানব হিসেবে সর্বজন স্বীকৃত। তার আনীত দ্বীন ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ইতিহাস সাক্ষী তার আনীত দ্বীন রাষ্ট্র পরিচালনায় সফলতা এনেছে। শান্তি ও সমৃদ্ধিতে পৃথিবী উদ্ভাসিত হয়েছিল। আজও যদি পৃথিবীতে শান্তি আনতে হয় তাহলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া জীবন বিধানই একমাত্র সমাধান।

১২ বরিউল আউয়াল উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অধিকাংশই মুসলিম। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মান্য করেন। রাষ্ট্র পরিচালনায় তার নীতিকে অনুসরণ করাই যৌক্তিক। আজকের এই দিনে তার নীতিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ হতে হবে।

চরমোনাই পীর বলেন, আমাদের ব্যক্তি জীবনে সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। প্রতিটি ক্ষেত্রেই শরিয়াহ অনুসরণ করতে হবে। তাহলেই আমাদের উভয় জীবন শান্তিময় হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button